সাম্প্রতিক সংবাদ

প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৮৭ সালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্তর্গত তবকপুর ইউনিয়নের তবকপুর এলাকার সর্ব সাধারনের নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা, জমি প্রদান, আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় তবকপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (TABAKPUR JUNIOR HIGH SCHOOL) হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৪ইং সালে নিম্ন মাধ্যমিক স্তর এমপিওভূক্ত হয়। ২০১৫ইং সালে ৯ম শ্রেণির পাঠদান অনুমোদন হয়ে মাধ্যমিক স্তরে তবকপুর উচ্চ বিদ্যালয় (TABAKPUR HIGH SCHOOL) নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০২১ইং সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি সব সময় রাজনীতি, ধুমপান ও সন্ত্রাসমুক্ত পরিবেশ বিরাজমান। বিদ্যালয়টিতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সর্ব ধরণের ব্যবস্থা থাকবে এ ধরণের প্রত্যয় নিয়েই বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছে। বিদ্যালয়টির ইআইএনএন নম্বর- ১২২৬১৪, বিদ্যালয় কোড- ৫৮৬৮, মোবাইল নম্বর- ০১৩০৯১২২৬১৪।

প্রধান শিক্ষক

Principal's Message শাখাওয়াৎ হোসেন

 শিক্ষা বিস্তারে তবকপুর উচ্চ  বিদ্যালয় একটি সুপরিচিত নাম। ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠ থেকে দীর্ঘদিন ধরে সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে ছাত্র-ছাত্রীবৃন্দ ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। মান সম্পন্ন শিক্ষাদান শুধু নয়, আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রেও এ প্রতিষ্ঠানের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে যে সমুজ্জ্বল ভাবমূর্তি তৈরী করেছে তার নেপথ্যে রয়েছে সম্মনিত শিক্ষকমন্ডলীর নিরলস শ্রম ও আন্তরিক প্রয়াস। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষকা, অভিভাবক, কর্মচারী ও প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নতি ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সর্বাত্নক সমর্থক অব্যাহত থাকবে।

সভাপতি

Principal's Message ইমতিয়াজ মোঃ সামীউল ইসলাম